শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইউরোপে তাপপ্রবাহে ৩ দেশে ৩,৭০০ প্রাণহানি

প্রকাশিত - ০৪ জুলাই, ২০২৬   ১০:০৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ইউরোপজুড়ে চলতি বছরের জুন মাসে বয়ে যাওয়া ভয়াবহ তাপপ্রবাহে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অন্তত ৩ হাজার ৭০০ অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। তিন দেশের সরকারি তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত ইউরোপের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ছিল অন্যতম ভয়াবহ তাপপ্রবাহ, যা বিদ্যুৎ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করার পাশাপাশি অবকাঠামো ও জনস্বাস্থ্যের ওপরও গুরুতর প্রভাব ফেলেছে।

আবহাওয়া ও জলবায়ুবিষয়ক বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবেই ইউরোপে এ ধরনের চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ও তীব্র হয়ে উঠছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত মৃত্যুর শিকার হওয়া অধিকাংশ মানুষ আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতা বা দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ছিলেন। তাপপ্রবাহ না হলে তাদের অনেকেই হয়তো আরও কিছুদিন বেঁচে থাকতে পারতেন।

সবচেয়ে বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট জানিয়েছেন, আট দিনের তাপপ্রবাহে ফ্রান্সে প্রায় ২ হাজার ২৫ জনের অতিরিক্ত মৃত্যু হয়েছে। বিশেষ করে ৪৫ বছরের বেশি বয়সী মানুষের মধ্যে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তিনি বলেন, সরকারের হাতে থাকা তথ্যের তুলনায় প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২৯ জুন পর্যন্ত ১১ দিনের তাপপ্রবাহে দেশটিতে প্রায় ১ হাজার ২০০ অতিরিক্ত মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫৩০ জনের বয়স ছিল ৮৫ বছরের বেশি, ১৮০ জনের বয়স ৬৫ বছরের কম এবং বাকিরা ৬৫ বছরের ঊর্ধ্বে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গ্রীষ্মকালে এত বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা এর আগে কখনও দেখা যায়নি।

অন্যদিকে, নেদারল্যান্ডসে একই সময়ে তাপপ্রবাহের কারণে ৪৮০টি অতিরিক্ত মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের বেশিরভাগের বয়স ছিল ৮০ বছরের বেশি।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে ইউরোপে এ ধরনের তাপপ্রবাহ আরও ঘন ঘন দেখা দিতে পারে, যা জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।