রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

নেতানিয়াহু জানেন, আসল বস কে’: ট্রাম্প

প্রকাশিত - ০৫ জুলাই, ২০২৬   ০৯:৩৪ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নেতানিয়াহু ভালোভাবেই জানেন, যুক্তরাষ্ট্রে ‘আসল বস’ কে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। পরে বিষয়টি প্রকাশ করে আল জাজিরা।

ট্রাম্প জানান, ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষে নেতানিয়াহুর সঙ্গে তাঁর বৈঠক হতে পারে। সম্মেলনটি ৭ ও ৮ জুলাই তুরস্কে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রে ফেরার পরই দুই নেতার মুখোমুখি বৈঠকের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

নেতানিয়াহুর সঙ্গে সম্পর্কের বিষয়ে ট্রাম্প বলেন, তাঁদের ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। তবে একই সঙ্গে তিনি যোগ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী জানেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ‘আসল বস’ কে।

তবে বৈঠকের সময় নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইসরায়েলের এক সরকারি কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, নির্ধারিত সময়ের চেয়ে প্রায় এক সপ্তাহ পরে বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছিল, দুই নেতা সম্প্রতি টেলিফোনে কথা বলেছেন। সেই আলোচনায় দ্রুত ওয়াশিংটনে বৈঠকে বসার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন তারা।

সবকিছু ঠিক থাকলে, গত ফেব্রুয়ারির পর এটিই হবে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর প্রথম সরকারি সফর। কূটনৈতিক সূত্রের দাবি, ফেব্রুয়ারির সফরে তিনি ইরানকে ঘিরে ইসরায়েলের সামরিক পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের সামনে তুলে ধরেছিলেন।

এদিকে হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের কয়েকজন প্রভাবশালী উপদেষ্টা মনে করেন, ইরান ইস্যুতে নেতানিয়াহুর নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত ও কৌশল সঠিক ছিল না।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।
২৪ঘণ্টা অনলাইন : ইয়েমেনের এডেনে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স লক্ষ্য করে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা। এতে চার নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের...
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ছিনতাইয়ের সতর্কতা ও বোমার হুমকি পেয়েছে। এরপর ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জয়পুরে উড়োজাহাজটি অবতরণ করে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো...