শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পর্যটকদের জন্য সৌদি আরবের নতুন ‘প্যাকেজ ভিসা’ পাইলট প্রকল্প চালু

প্রকাশিত - ০৮ জুলাই, ২০২৬   ১১:০১ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন :  পর্যটকদের ভ্রমণ প্রক্রিয়া আরো সহজ করতে একটি নতুন ‘প্যাকেজ ভিসা’ পাইলট প্রকল্প চালু করেছে সৌদি আরব। এর মাধ্যমে পর্যটকেরা একটি সমন্বিত ভ্রমণ প্যাকেজের অংশ হিসেবে পর্যটন ভিসা পেয়ে যাবেন, যার মধ্যে বিমান টিকিট, আবাসন এবং অন্যান্য ভ্রমণ সেবা অন্তর্ভুক্ত থাকবে। খবর গালফ নিউজ

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, নির্বাচিত কয়েকটি দেশের পর্যটন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এই উদ্যোগটি চালু করা হচ্ছে। এই নতুন প্যাকেজ ভিসার মাধ্যমে ভ্রমণকারীরা একটিমাত্র সমন্বিত প্যাকেজের মাধ্যমে পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন।

এই প্যাকেজের মধ্যে যাওয়া-আসার বিমান টিকিট, লাইসেন্সপ্রাপ্ত হোটেল বা আবাসন সুবিধা এবং ইলেকট্রনিক ভিসা আবেদন অন্তর্ভুক্ত থাকতে পারে। দর্শনার্থীরা তাদের ভ্রমণ পরিকল্পনার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান, বিনোদনমূলক কর্মকাণ্ড এবং আকর্ষণীয় স্থান পরিদর্শনের মতো বিষয়গুলোও যুক্ত করতে পারবেন।

এই সেবা চালুর ফলে আলাদাভাবে বিমান টিকিট, হোটেল এবং ভিসা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা ও ঝামেলা অনেকটাই কমে আসবে। শুধুমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রযুক্তিগত সক্ষমতা এবং ২৪/৭ গ্রাহক সেবা প্রদানে সক্ষম অনুমোদিত ট্রাভেল এজেন্টরাই এই সেবা দিতে পারবে।

এই প্যাকেজ ভিসা সৌদি আরবের ‘ভিশন ২০৩০’-এর অধীনে পর্যটন খাতকে আরও প্রসারিত করার বৃহত্তর প্রচেষ্টার একটি অংশ। পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বীমা কর্তৃপক্ষের যৌথ সহযোগিতায় এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।

সৌদি পর্যটন মন্ত্রী আহমেদ আল-খতিব বলেন, এই উদ্যোগটি দর্শনার্থীদের জন্য আরো মসৃণ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করার নতুন পদক্ষেপ। তার মতে, ‘প্যাকেজ ভিসার মাধ্যমে আমরা পরবর্তী ধাপে পা রাখছি। আমাদের ভ্রমণ ও পর্যটন অংশীদারদের ক্ষমতায়ন করছি, দর্শনার্থীদের জন্য যাত্রা সহজ করছি এবং সৌদি আরবকে উপভোগ করার একটি স্মার্ট ও আরো নির্বিঘ্ন উপায় তৈরি করছি।’


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।