শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইরানকে নিয়ে নতুন হুঁশিয়ারি

প্রকাশিত - ১০ জুলাই, ২০২৬   ১০:১২ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : ইরানের সঙ্গে সংঘাত এখনো শেষ হয়নি। সামনে আরও সামরিক অভিযান হতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই ধরনের বার্তা দিয়েছেন দেশটির সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রীও।

৯ জুলাই ইসরায়েলের হাতজেরিম বিমানঘাঁটিতে বিমানবাহিনীর এক অনুষ্ঠানে বক্তব্য দেন নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, "যুদ্ধ এখনো শেষ হয়নি। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ রয়েছে।" তার বক্তব্যের তথ্য প্রকাশ করেছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

নেতানিয়াহু বলেন, মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে আকাশে সামরিক আধিপত্য ধরে রাখা ইসরায়েলের জাতীয় নিরাপত্তার অন্যতম ভিত্তি। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এ সক্ষমতা ধরে রাখা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামিরও জানান, ইরানকে ঘিরে সামরিক পরিকল্পনা এখনো শেষ হয়নি। নতুন অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও বড় পরিসরে অভিযান পরিচালনা করা হবে।

একই সুরে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, প্রয়োজন দেখা দিলে ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বা তৃতীয় দফা হামলা চালাতেও ইসরায়েলি বাহিনী প্রস্তুত। সম্ভাব্য হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে ১৭ জুন পাকিস্তরের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে পৌঁছায়। লক্ষ্য ছিল সামরিক উত্তেজনা কমিয়ে দীর্ঘমেয়াদি সমাধানের পথ তৈরি করা।

তবে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ওই সমঝোতা কার্যত আর কার্যকর নেই। এরপরই নতুন করে উত্তেজনা বাড়তে শুরু করে।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরান পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।