শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

অবকাঠামো রক্ষায় কঠোর অবস্থানে ইরান

প্রকাশিত - ১১ জুলাই, ২০২৬   ১২:২৮ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর যেকোনো হামলার জবাবে কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলে সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান মোহাম্মদ বাকের জোলঘাদর বলেছেন, ইরানের স্থাপনায় হামলা হলে দায়ীদের বিরুদ্ধে সরাসরি পাল্টা আঘাত হানা হবে।

শুক্রবার (১০ জুলাই) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি বলেন, ইরানের জাতীয় অবকাঠামো লক্ষ্য করে কোনো হামলা চালানো হলে তার জবাব দেওয়া হবে কঠোরভাবে। তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত যেকোনো আগ্রাসনের জন্য দায়ী পক্ষ পাল্টা হামলার আওতার বাইরে থাকবে না।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। গত ১৭ জুন উভয় পক্ষ একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছিল, যার উদ্দেশ্য ছিল পূর্ববর্তী যুদ্ধবিরতিকে আনুষ্ঠানিক রূপ দেওয়া এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি করা। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই প্রচেষ্টাকে অনিশ্চয়তার মুখে ফেলেছে।

ইরানের অভিযোগ, বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত যুক্তরাষ্ট্রের চালানো হামলায় শুধু সামরিক স্থাপনাই নয়, বেসামরিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরানের দাবি, রাজধানী তেহরান থেকে মাশহাদ পর্যন্ত সড়ক ও রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ অংশ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইরানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এসব হামলার সময় দেশের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনি–এর জানাজা ও দাফনের কার্যক্রম চলছিল। বৃহস্পতিবার মাশহাদে তাকে দাফন করা হয়।

এদিকে ইরান জানিয়েছে, সাম্প্রতিক হামলায় এখন পর্যন্ত অন্তত ১৭ জন নিহত হয়েছেন। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।