শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

চীনের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন

প্রকাশিত - ১১ জুলাই, ২০২৬   ০৮:২২ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: জাপান ও তাইওয়ানের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়ে এবার চীনের পূর্ব উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন ‘বাভি’। প্রবল শক্তি নিয়ে আঘাত হানার আশঙ্কায় দেশটির বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৯ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

১১ জুলাই চীনা কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ের ঝুঁকিতে থাকা ঝেজিয়াং প্রদেশ থেকে প্রায় পাঁচ লাখ এবং ফুজিয়ান প্রদেশ থেকে এক লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া আরও প্রায় তিন লাখ মানুষ স্বেচ্ছায় নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, রোববার ভোরে ঘনবসতিপূর্ণ ওয়েনঝো শহরের উপকূলে আঘাত হানতে পারে টাইফুনটি। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত, জলোচ্ছ্বাস এবং শক্তিশালী বাতাসের আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রশান্ত মহাসাগর অতিক্রম করার সময় টাইফুনটির শক্তি কিছুটা কমলেও এটি এখনও অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। কারণ ঝড়টির সঙ্গে বিপুল পরিমাণ জলীয় বাষ্প রয়েছে, যা ব্যাপক বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি তৈরি করতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় চীনের জাতীয় আবহাওয়া প্রশাসন ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে, যা দেশটির সতর্কতা ব্যবস্থার দ্বিতীয় সর্বোচ্চ স্তর। ঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে ইতোমধ্যে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে, ট্রেন চলাচল সীমিত করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় স্কুল ও ফেরি পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ওয়েনঝোর বাসিন্দা হুয়াং শিনগুয়াং জানান, সম্ভাব্য দুর্যোগের কথা মাথায় রেখে তিনি কয়েক দিনের খাবার ও পানীয় মজুত করেছেন। তার আশা, প্রয়োজনীয় প্রস্তুতির কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে।

চীনের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছে। টাইফুনের গতিপথ ও শক্তি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।