শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বাড়ছে মৃত্যুর মিছিল

প্রকাশিত - ১২ জুলাই, ২০২৬   ১০:২৭ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৩৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ হাজার ৭৪০ জন। ১১ জুলাই এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির জাতীয় পরিষদের সভাপতি জর্জ রদ্রিগেজ।

তিনি বলেন, নিহতদের মধ্যে এখনো ৩১৫ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

জর্জ রদ্রিগেজ জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে আগামী সপ্তাহ থেকে নতুন বাড়ি হস্তান্তর কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ২০০টি বাড়ি বরাদ্দ দেবেন।

সরকারি তথ্যমতে, ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন পুরোপুরি ধসে পড়েছে অথবা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেখানে বসবাস করা সম্ভব নয়।

প্রাথমিক মূল্যায়নে সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে অন্তত ২৫ হাজার নতুন বাড়ি নির্মাণ করতে হবে। এ জন্য ওসমা ও চুসপা এলাকায় প্রায় ৫ লাখ ৮৪ হাজার বর্গমিটার আয়তনের ৪০টি জমি চিহ্নিত করা হয়েছে।

উদ্ধার অভিযান এখনও চলছে। জর্জ রদ্রিগেজ বলেন, কয়েকটি এলাকায় এখনো ধ্বংসস্তূপে আটকে পড়াদের সন্ধান চলছে। জীবিতদের উদ্ধারে উদ্ধারকর্মীরা বিরামহীনভাবে কাজ করছেন।

সূত্র: রয়টার্স

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।