শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ব্যাংককের বারে আগুন, নিহত ২৭

প্রকাশিত - ১৩ জুলাই, ২০২৬   ১১:৫৭ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ নারীসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি মানুষ।

স্থানীয় সময় ১২ জুলাই রাত সাড়ে ১১টার দিকে ব্যাংককের চাতুচাক এলাকায় অবস্থিত ‘রং বিয়ার না লাত ফরাও’ নামের একটি জনপ্রিয় রেস্তোরাঁ ও বিনোদনকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরই মধ্যে ভবনটির বড় অংশ পুড়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে ১৮ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছেন। এছাড়া বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে থাই গণমাধ্যম। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থল পরিদর্শনের পর প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানান, আগুন লাগার সময় বারে পারফর্ম করা এক সংগীতশিল্পীর তথ্য অনুযায়ী, বৈদ্যুতিক কাট-আউট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে একটি বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ও ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, আতঙ্কিত দর্শনার্থীরা প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন। অনেকেই ধোঁয়া থেকে বাঁচতে ভবনের পেছনের টয়লেটে আশ্রয় নেন। ধারণা করা হচ্ছে, সেখানে আটকা পড়ে দমবন্ধ হয়ে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বারটির ভেতর থেকে দাউ দাউ করে আগুনের শিখা বের হচ্ছে এবং মানুষ আতঙ্কে বেরিয়ে আসছেন।

স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি নিউজ-কে এক প্রত্যক্ষদর্শী গাড়িচালক জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি আগুন দেখতে পান। পরে গাড়ি থামিয়ে জানালা ভেঙে ভেতরে আটকে থাকা দুজনকে উদ্ধার করেন।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে থাই কর্তৃপক্ষ।

 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।