শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

হরমুজে নিহত ১৬ নাবিকের মধ্যে ৭ জন ভারতীয়

প্রকাশিত - ১৫ জুলাই, ২০২৬   ১১:১৮ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের জেরে প্রাণ হারানো নাবিকদের মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ মার্চ থেকে ১৪ জুলাই পর্যন্ত হরমুজ প্রণালি ও আশপাশের সমুদ্রপথে বিভিন্ন হামলায় মোট ১৬ জন নাবিক নিহত হয়েছেন। এর মধ্যে সাতজনই ভারতীয়, যা মোট নিহতের প্রায় ৪৪ শতাংশ।

সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, গত জুনে মার্কিন সামরিক অভিযানে আক্রান্ত কয়েকটি বাণিজ্যিক জাহাজে কর্মরত তিন ভারতীয় নাবিক নিহত হন। অন্যদিকে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হামলাতেও আরও চার ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালি আন্তর্জাতিক উত্তেজনার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত এ নৌপথে নিরাপত্তা পরিস্থিতির অবনতি বাণিজ্যিক জাহাজ চলাচলে বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পারস্য উপসাগর ও ওমান উপসাগরে সংঘটিত হামলার কারণে প্রায় ১৮০ ভারতীয় নাবিক সরাসরি ঝুঁকির মুখে পড়েছিলেন। তাদের অনেকেই বিভিন্ন বাণিজ্যিক জাহাজে দায়িত্ব পালন করছিলেন।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনা শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই নয়, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থাকেও প্রভাবিত করছে। ফলে সেখানে কর্মরত নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।