শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন হামলায় নিহত ৩০

প্রকাশিত - ১৫ জুলাই, ২০২৬   ১১:২৩ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। পাশাপাশি হামলাগুলোতে ২৬০ জনেরও বেশি মানুষ আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে নিশ্চিত করেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইরানের সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আল-জাজিরা।ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, দেশের দক্ষিণাঞ্চলে চালানো সাম্প্রতিক হামলায় ৩০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সর্বোচ্চ শক্তি নিয়ে দাঁড়াবে। তিনি আরও বলেন, ‘ইরানের দক্ষিণ অঞ্চল এই ভূখণ্ডের স্পন্দন, এটি দেশের আত্মা।’অন্যদিকে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক মার্কিন হামলায় ২৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেন কেরমানপুর এক্সে দেওয়া এক পোস্টে জানান, আহতদের মধ্যে অন্তত ছয়জন শিশু রয়েছে, যাদের অবস্থা আশঙ্কাজনক।তবে মার্কিন সামরিক বাহিনী এখন পর্যন্ত ইরানের দাবি করা হতাহতের এই পরিসংখ্যান নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। স্বাধীনভাবে নিহত ও আহতের সংখ্যা যাচাই করাও সম্ভব হয়নি। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। সাম্প্রতিক দিনগুলোতে দুই দেশের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।