শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

লোহিত সাগরে হামলা, সৌদি ট্যাংকারে আগুন

প্রকাশিত - ২৩ জুলাই, ২০২৬   ০৩:২৯ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর লোহিত সাগরে সৌদি আরবের পতাকাবাহী তেলবাহী ট্যাংকার ‘এনসেলিয়া’-তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্যাটেলাইট চিত্রে জাহাজটির অবস্থানস্থলে তীব্র আলোর উপস্থিতি দেখা গেছে, যা জাহাজে আগুন জ্বলতে থাকার ইঙ্গিত দিচ্ছে।

২৩ জুলাই সৌদি কর্তৃপক্ষ জানায়, লোহিত সাগরে চলাচলের সময় ট্যাংকারটি হামলার শিকার হয়। হামলার ফলে জাহাজের সামনের অংশে আগুন ধরে যায়। তবে জাহাজে থাকা সব নাবিক নিরাপদ রয়েছেন।

এদিকে হুতি বিদ্রোহীরা দাবি করেছে, তারা একই দিনে দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। যদিও সৌদি আরব এখন পর্যন্ত একটি জাহাজে হামলার তথ্য নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্যাটেলাইট চিত্রে যে স্থানে উজ্জ্বল আলো দেখা গেছে, সেখানেই সর্বশেষ স্বয়ংক্রিয় শনাক্তকরণ সংকেত পাঠাচ্ছিল ‘এনসেলিয়া’। আগের দিনের একই এলাকার ছবিতে এমন কোনো আলোর উপস্থিতি ছিল না।

অন্যদিকে, যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, সৌদি আরবের সুকাইক শহরের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে একটি ট্যাংকারে অজ্ঞাত বস্তু আঘাত হানে। তবে সংস্থাটি জাহাজটির পরিচয় প্রকাশ করেনি।

লোহিত সাগরে সাম্প্রতিক হামলার ঘটনায় আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।