শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বেলুচিস্তানে সেনা অভিযানে ১০ জন নিহত

প্রকাশিত - ২৩ জুলাই, ২০২৬   ০৩:৩৩ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পৃথক নিরাপত্তা অভিযানে ১০ জন নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর দাবি, নিহতরা ভারত-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সদস্য।

২৩ জুলাই পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, গত ৪৮ ঘণ্টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের সুরাব ও মাস্তুং জেলায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে মোট ১০ জন নিহত হন।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, সুরাবে সাতজন এবং মাস্তুংয়ে তিনজন নিহত হয়েছেন। মাস্তুংয়ে অভিযান চলাকালে এক নারী আত্মঘাতী হামলাকারীকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদও জব্দ করা হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী।

পাকিস্তান সেনাবাহিনী নিহতদের ‘ফিতনা আল হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল খারেজি’ নামে উল্লেখ করে বলেছে, বেলুচিস্তানে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং তাদের অবকাঠামো ধ্বংসে নিরাপত্তা বাহিনী কাজ করছে।

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, বেলুচিস্তানে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ভারতের সমর্থন পেয়ে থাকে। তবে ভারত এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে।

সম্পদসমৃদ্ধ বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী সহিংসতা ও নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।