শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

শুক্রবার দেশব্যাপী কর্মসূচি সিজেপির

প্রকাশিত - ২৩ জুলাই, ২০২৬   ০১:০৭ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উত্তেজনার মধ্যে ২৪ জুলাই ভারতজুড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পুলিশি সহিংসতার প্রতিবাদ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে দেশের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

২৩ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি জানায়, বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীদের দাবিগুলো স্পষ্টভাবে তুলে ধরতে হবে। একই সঙ্গে কর্মসূচি সফল করতে ছাত্রসংগঠন ও অন্যান্য সংগঠনকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়।

এদিকে আন্দোলনের অন্যতম সংগঠক অভিজিৎ দিপকে জানান, কয়েক দিন ধরে জ্বর ও শারীরিক অসুস্থতা নিয়েও তিনি আন্দোলনে ছিলেন। চিকিৎসকদের পরামর্শে কয়েক ঘণ্টার বিশ্রাম নিলেও সন্ধ্যার মধ্যেই আবার আন্দোলনে যোগ দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আলোচনার উদ্যোগের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেন, সরকার চারবার আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। আন্দোলনকারীরা চাইলে যেকোনো সময় আলোচনায় অংশ নিতে পারেন।

এর আগে ২৩ জুলাই সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তির ঘোষণা দেন। তিনি জানান, এ ধরনের অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করতে বিশেষ আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে মোদির ঘোষণাকে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছে সিজেপি। সংগঠনটি আবারও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছে।

এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর ঘোষণাকে ‘ভণ্ডামি’ আখ্যা দিয়ে বলেন, শিক্ষাব্যবস্থার বর্তমান সংকটের দায় সরকার এড়াতে পারে না। তিনি শিক্ষামন্ত্রীর অপসারণ, শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা এবং আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।