২৪ঘন্টা অনলাইন : হরমুজ প্রণালিতে উত্তেজনা কেন থামছে না?
ইরানের দাবি, এর জন্য দায়ী একমাত্র যুক্তরাষ্ট্র। তেহরানের অভিযোগ, ওয়াশিংটনের প্রতিশ্রুতি ভঙ্গই পুরো অঞ্চলকে নতুন সংকটের দিকে ঠেলে দিয়েছে।
কাজাখস্তানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে এ অভিযোগ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, বৈঠকে আরাগচি বলেন, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের হামলা ছিল ‘চরম নৃশংস’ এবং ‘যুদ্ধাপরাধ’।
তার দাবি, ওয়াশিংটন ইসলামাবাদ চুক্তির ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইরানের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে।
আরাগচির ভাষ্য, এই চুক্তির শর্ত লঙ্ঘনের ফলেই হরমুজ প্রণালি ঘিরে বর্তমান অস্থিরতা এবং সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ইরান মনে করছে, কূটনৈতিক সমঝোতা ভেঙে দেওয়ার পরিণতিই এখন পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে।
