শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

আগুনে পুড়ছে ইউরোপ, ঘরছাড়া ৩ লাখ মানুষ

প্রকাশিত - ২৬ জুলাই, ২০২৬   ০৯:৫৭ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : আগুন যেন থামছেই না।

দাউদাউ শিখায় পুড়ছে ফ্রান্স ও স্পেন। জীবন বাঁচাতে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ৩ লাখের বেশি মানুষ।

রয়টার্স জানিয়েছে, শুধু ফ্রান্সেই প্রায় আড়াই লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দাবানল মোকাবিলায় নামানো হয়েছে সেনাবাহিনী।

কিন্তু তাতেও মিলছে না স্বস্তি।

প্রচণ্ড তাপদাহ আর ঝোড়ো বাতাস আগুনকে আরও ভয়ংকর করে তুলছে। ফায়ার সার্ভিসের সদস্যরা বলছেন, আগুন নিয়ন্ত্রণে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ফ্রান্সজুড়ে প্রায় ৩০টি স্থানে দাবানল ছড়িয়ে পড়ায় জরুরি বৈঠক ডাকছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

অন্যদিকে স্পেনে কিছু এলাকায় পরিস্থিতির সামান্য উন্নতি হলেও বিপদ এখনো কাটেনি।

দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সতর্ক করে বলেছেন, সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে।

এরই মধ্যে ভ্যালেন্সিয়া অঞ্চলে দাবানলে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ইউরোপের এই দাবানল আবারও মনে করিয়ে দিচ্ছে—চরম তাপদাহ ও জলবায়ুজনিত দুর্যোগ এখন আর ভবিষ্যতের হুমকি নয়, এটি বর্তমানের বাস্তবতা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।