শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা

প্রকাশিত - ২৮ জুলাই, ২০২৬   ০৩:৩৬ পিএম
webnews24
২৪ঘণ্টা অনলাইন

৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে জাপানে। আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ২৭ মিনিটে) দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশু’র কুমামোতো জেলায় ঘটেছে এ ভূমিকম্প।

 

জাপানের ভূমিকম পর্যবেক্ষণ সংস্থা জিএমএ এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি বা এপিসেন্টর ছিল সাগরপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীর তলদেশে।

 

সাগরের অগভীর অংশে এই ভূমিকম্প হওয়ায় ভূপৃষ্ঠে এটির ব্যাপক কম্পন অনুভূত হয়েছে। জিএমএ ইতোমধ্যে সুনামির সতর্কতা জারি করে বলেছে— এই ভূমিকম্পের ফলে ৩ দশমিক ২৮ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে।

 

জাপানের সরকার ইতোমধ্যে কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি জেলায় ভূমিকম্প ও সুনামি সতর্কতা জারি করেছে। ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত বা প্রাণহানির কোনো তথ্য আসেনি।

 

উল্লেখ্য, এর আগে গত ২৫ জুন জাপানে ৭দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পেও বড় কোনো প্রাণহানি বা বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’ বা  রিং অব ফায়ার অঞ্চলের ওপর অবস্থান হওয়ার কারণে জাপানে ভূমিকম্প একটি নিয়মিত দুর্যোগ।

 

প্রতিবছর বিশ্বে যত ভূমিকম্প হয়, শতকরা হিসেবে তার ১৮ শতাংশই ঘটে ১২ কোটি ৫০ লাখ মানুষ অধ্যুষিত দেশ জাপানে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।