শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত - ২৯ জুলাই, ২০২৬   ১০:১৬ এএম
webnews24
২৪ঘণ্টা অনলাইন

২৪ ঘণ্টা অনলাইন : মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর ইরান আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার (২৮ জুলািই) প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইরান থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে সব ক্ষেপণাস্ত্রই সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্য ছিল জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি।

প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে পরে আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক বিমানঘাঁটিতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র তাদের স্বার্থের বিরুদ্ধে হুমকি বা সামরিক তৎপরতা অব্যাহত রাখলে ‘প্রতিরোধ’ও অব্যাহত থাকবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।