শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট!

প্রকাশিত - ২৯ জুলাই, ২০২৬   ১১:০৯ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : “মঞ্চে দাঁড়িয়েই সরাসরি তোপ! ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে প্রকাশ্য সভায় ‘চোর’ ও ‘দণ্ডপ্রাপ্ত অপরাধী’ বলে চরম কটাক্ষ করলেন আর্জেন্টিনার বিতর্কিত প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই!”

ব্রাজিলের সাঁও পাওলোতে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন মিলেই। পুরোনো দুর্নীতির মামলার প্রসঙ্গ টেনে লুলার পাশাপাশি ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতিকেও ধুয়ে দেন তিনি।

এক দেশের প্রেসিডেন্ট অন্য দেশে গিয়ে খোদ স্বাগতিক দেশের প্রধানকে এভাবে অপমান করায় মুহূর্তেই তোলপাড় শুরু হয় আন্তর্জাতিক অঙ্গনে।

ঘটনার পরপরই আর্জেন্টিনায় নিযুক্ত ব্রাজিলীয় রাষ্ট্রদূতকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ব্রাসিলিয়া। এটিকে দেশের গণতন্ত্র ও জনগণের ওপর চরম আঘাত হিসেবে দেখছে তারা।

পাল্টা জবাবে সরাসরি নাম না নিলেও ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুলা স্পষ্ট জানিয়ে দেন— অন্য দেশের কোনো নেতা ব্রাজিলে এসে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে, তা কোনোভাবেই বরদাশত করা হবে না!

দক্ষিণ আমেরিকার দুই বৃহৎ অর্থনীতির পরাশক্তির মধ্যকার এই রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি এখন পুরো অঞ্চলের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কে মারাত্মক ফাটল ধরাতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের!

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।