রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

আরাগচির মন্তব্যে ক্ষুব্ধ ভেনেজুয়েলা

প্রকাশিত - ২৯ জুলাই, ২০২৬   ০৩:২১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভেনেজুয়েলাকে নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির এক মন্তব্যকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অস্বস্তি তৈরি হয়েছে। ওই মন্তব্যের জেরে ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী চেগেনিকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে কারাকাস।

২৮ জুলাই ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানি রাষ্ট্রদূতকে তলব করে ‘নোট অব প্রটেস্ট’ বা আনুষ্ঠানিক প্রতিবাদপত্র হস্তান্তর করে।

যদিও ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট মন্তব্যের কথা উল্লেখ করেনি, তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির তথ্য অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, “ইরান ভেনেজুয়েলা নয় যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করে চলবে।”

এই মন্তব্যকে ‘অবজ্ঞাপূর্ণ ও অগ্রহণযোগ্য’ উল্লেখ করে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে এমন মন্তব্য দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এ কারণেই ইরানি রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে।

ইরান ও ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ মিত্র। ১৯৯৯ সালে সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সময় থেকে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পায়। জ্বালানি, খনিজ, স্বাস্থ্য, শিক্ষা এবং বাণিজ্যসহ বিভিন্ন খাতে গত তিন দশকে একাধিক সহযোগিতা চুক্তি করেছে তেহরান ও কারাকাস।

অর্থনৈতিক সংকটের সময়ও একে অপরের পাশে দাঁড়িয়েছে দেশ দুটি। ২০২০ সালে জ্বালানি সংকটে থাকা ভেনেজুয়েলায় প্রায় ১৫ লাখ ব্যারেল গ্যাসোলিন পাঠায় ইরান। পরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে টিকা সংকট দেখা দিলে ২০২৫ সালে দেশটিতে ২০ লাখের বেশি পোলিও ও হেপাটাইটিস-বি টিকা সরবরাহ করে তেহরান।

সাম্প্রতিক এই কূটনৈতিক উত্তেজনা দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কে নতুন প্রশ্ন তৈরি করেছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।
২৪ঘণ্টা অনলাইন : ইয়েমেনের এডেনে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স লক্ষ্য করে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা। এতে চার নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের...
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ছিনতাইয়ের সতর্কতা ও বোমার হুমকি পেয়েছে। এরপর ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জয়পুরে উড়োজাহাজটি অবতরণ করে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো...