শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

প্রকাশিত - ২৯ জুলাই, ২০২৬   ১১:৪৪ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : চলতি ২০২৬ সাল অর্ধেক পার না হতেই ধর্মপ্রাণ মুসলমানদের চোখ এখন আগামী বছরের ক্যালেন্ডারে কবে শুরু হচ্ছে পবিত্র রমজান, আর কবেই বা উদযাপিত হবে ঈদুল ফিতর? জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ওপর ভিত্তি করে ইতোমধ্যে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে জর্ডান নিউজ।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনের তথ্যমতে, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি। একইভাবে, পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ৯ মার্চ, মঙ্গলবার।

হিজরি ১৪৪৮ সালের সূচনা উপলক্ষে সৌদি আরবভিত্তিক হিজরি ক্যালেন্ডার ওয়েবসাইট নতুন বছরের গুরুত্বপূর্ণ ইসলামিক তারিখগুলো প্রকাশ করেছে। তাদের জ্যোতির্বিদ্যাভিত্তিক হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরির রমজান মাস আগামী বছরের প্রথম তৃতীয়াংশে পড়বে।

ওয়েবসাইটটির তথ্যমতে, ১৪৪৮ হিজরির শাবান মাসের ২৯ তারিখ, অর্থাৎ ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি শনিবার রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। তবে জ্যোতির্বিদ্যার হিসাবে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ৭ ফেব্রুয়ারি, রোববার শেষ হবে। ফলে ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে একই হিসাব অনুযায়ী, রমজান মাস ২৯ দিনের হবে। সে হিসাবে ৮ মার্চ, সোমবার রমজান মাস শেষ হবে এবং ৯ মার্চ, মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। ফলে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, ১৪৪৮ হিজরি সালের শুরু নিয়েও আরব ও মুসলিম দেশগুলোর মধ্যে ভিন্নতা দেখা গেছে। কিছু দেশে ২০২৬ সালের ১৬ জুন, মঙ্গলবার নতুন হিজরি বছর শুরু হলেও, অন্য কয়েকটি দেশে ১৭ জুন, বুধবারকে ১৪৪৮ হিজরির প্রথম দিন হিসেবে গণ্য করা হয়।
সূত্র: জর্ডান নিউজ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।