২৪ঘন্টা অনলাইন : “সংকটে পড়া ব্যাংকের আমানতকারীদের জটিলতার দিন কি তবে শেষ হতে চলেছে? আটকে থাকা কষ্টার্জিত আমানত তোলার ক্ষেত্রে মিললো বিরাট ছাড়!”
একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের গ্রাহকদের জন্য বিশাল স্বস্তির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক! এখন থেকে জরুরি প্রয়োজনে ব্যাংকগুলো থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন আমানতকারীরা।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী এবং এক্সিম ব্যাংকের গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে এই নতুন নিয়ম।
আগে কেবল আমানতকারীর নিজের চিকিৎসার জন্য এই টাকা তোলার সুযোগ থাকলেও, এখন তা বাড়ানো হয়েছে। পরিবারের যেকোনো সদস্যের চিকিৎসা কিংবা অন্যান্য জরুরি পারিবারিক খরচ মেটাতেও তোলা যাবে এই অর্থ।
গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সংশোধন আনা হয়।
উল্লেখ্য, চরম সংকটে পড়া এই পাঁচ ব্যাংককে একীভূত করে গঠিত হয়েছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। ইতিমধ্যে আমানত বিমা তহবিল থেকে সাধারণ গ্রাহকদের হাজার হাজার কোটি টাকা পরিশোধের প্রক্রিয়া চলমান রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এই মানবিক সিদ্ধান্তে বড় ধরনের স্বস্তি ফিরলো লাখ লাখ সাধারণ আমানতকারীর মাঝে!
