শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

চীনা হাউইটজারে সীমান্তে শক্তি বাড়াল পাকিস্তান

প্রকাশিত - ০৩ আগস্ট, ২০২৬   ১০:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : সামরিক সক্ষমতা জোরদারের লক্ষ্যে ভারতের সীমান্তসংলগ্ন পূর্বাঞ্চলে ২৫০টি চীনা তৈরি এসএইচ-১৫ (SH-15) ট্রাক-মাউন্টেড সেলফ-প্রপেলড হাউইটজার মোতায়েন করেছে পাকিস্তান। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর পর এটিই পাকিস্তানের অন্যতম বড় সামরিক শক্তিবৃদ্ধির পদক্ষেপ।

চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান নরিনকো নির্মিত ১৫৫ মিলিমিটার ক্যালিবারের এসএইচ-১৫ হাউইটজার আধুনিক প্রযুক্তি, দ্রুত মোতায়েন এবং দীর্ঘপাল্লার গোলাবর্ষণ সক্ষমতার জন্য পরিচিত।

এই আর্টিলারি সিস্টেমটি ৬×৬ চাকার চ্যাসিসের ওপর স্থাপিত এবং এতে রয়েছে ৪০০ হর্সপাওয়ারের শক্তিশালী ডিজেল ইঞ্জিন। এটি ন্যাটো-সামঞ্জস্যপূর্ণ গোলাবারুদ ব্যবহার করে সাধারণত ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। রকেট-সহায়ক প্রজেক্টাইল ব্যবহার করলে এর কার্যকর পাল্লা প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ে।

এসএইচ-১৫–এ আধুনিক স্বয়ংক্রিয় ফায়ার-কন্ট্রোল ব্যবস্থা ও হাইড্রোলিক প্রযুক্তি সংযোজিত রয়েছে। এর ফলে অস্ত্রটি খুব দ্রুত অবস্থান পরিবর্তন করতে পারে এবং প্রতি মিনিটে সর্বোচ্চ ছয় রাউন্ড গোলা নিক্ষেপে সক্ষম।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই মোতায়েন চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বেইজিং ও ইসলামাবাদের প্রতিরক্ষা সম্পর্ককে ‘অনন্য’ হিসেবে উল্লেখ করেন।

এদিকে সামরিক আধুনিকায়নের ধারাবাহিকতায় চলতি অর্থবছরে পাকিস্তান তার প্রতিরক্ষা বাজেট ১৮ শতাংশ বৃদ্ধি করে প্রায় ৩ ট্রিলিয়ন রুপিতে উন্নীত করেছে। বিশ্লেষকদের ধারণা, নতুন এই আর্টিলারি মোতায়েন সীমান্তে পাকিস্তানের দূরপাল্লার গোলাবর্ষণ সক্ষমতা আরও বাড়াবে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।