শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য চুক্তির খসড়া প্রস্তুত

প্রকাশিত - ০৪ আগস্ট, ২০২৬   ১০:৪৩ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক দ্বন্দ্বে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা বেশ অগ্রগতি লাভ করেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারী দেশ কাতার। ৪ আগস্ট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, দুই দেশের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির খসড়া প্রস্তুত করা হয়েছে এবং তা ইতোমধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আদান-প্রদান করা হচ্ছে।

ওয়াশিংটন ও তেহরানের পক্ষ থেকে আলোচনা চলছে কি না, এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সব পক্ষকে নিয়েই কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাতার ওমান সরকারের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে। ধারণাপত্র ও চুক্তির খসড়া আদান-প্রদানের মাধ্যম হিসেবে ওমানকে ব্যবহার করা হচ্ছে।

আল-আনসারি আরও জানান, মধ্যস্থতাকারীদের এখনকার প্রধান লক্ষ্য হলো একটি স্বল্পমেয়াদি সমাধান বের করা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানকে আবার সরাসরি আলোচনার টেবিলে ফিরিয়ে আনা সম্ভব হবে। বর্তমানে দুই দেশের মধ্যে কোনো সরাসরি বৈঠকের তারিখ নির্ধারিত নেই। তবে খুব শিগগিরই এ বিষয়ে আলোচনা শুরু হবে বলে আশা করছে দোহা।মধ্যস্থতাকারীরা মনে করছেন, আলোচনা আবার শুরু করতে পারলে তা এই অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তির জন্য বড় কোনো চুক্তির পথ তৈরি করতে পারে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।