শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সৌদি ট্যাংকারে হামলার দাবি হুথিদের

প্রকাশিত - ০৫ আগস্ট, ২০২৬   ০৪:০০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : লোহিত সাগরে সৌদি আরবের একটি তেলবাহী ট্যাংকারে আবারও হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। গোষ্ঠীটির দাবি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো এ হামলার মাধ্যমে এখন পর্যন্ত সৌদি আরবের অন্তত আটটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

৫ আগস্ট তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হুথিদের ভাষ্য অনুযায়ী, ইয়ানবু উপকূলসংলগ্ন উত্তর লোহিত সাগরে সৌদি আরবের তেলবাহী ট্যাংকার ‘ওয়াফা’-কে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে দাবি করেন, ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

তিনি বলেন, এই হামলা সৌদি আরবের বিরুদ্ধে ঘোষিত সামুদ্রিক অবরোধের অংশ। ২২ জুলাই থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত আটটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে এবং আরও ২৯টি সৌদি তেলবাহী জাহাজকে লোহিত সাগর ও আরব সাগরের পথ ব্যবহার থেকে বিরত থাকতে বা ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ইয়াহিয়া সারির দাবি, বাব এল-মান্দেব প্রণালিতে হুথিদের অবরোধ কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে। এ কারণে সৌদি আরব তাদের কিছু তেলবাহী ট্যাংকারের রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে।

তিনি আরও বলেন, সৌদি তেল পরিবহন ব্যাহত করতে লোহিত সাগরে হামলা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এসব অভিযান আরও জোরদার করা হবে।

তবে হুথিদের এসব দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।