শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন ৩ হাজার কোটি টাকা

প্রকাশিত - ০৬ আগস্ট, ২০২৬   ১২:১৮ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ব্যাংক এশিয়ার অনুমোদিত মূলধন বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। বাড়ানোর পর ব্যাংকটির অনুমোদিত মূলধন দাড়িয়েছে ৩ হাজার কোটি টাকা। আগে মূলধন ছিল ১ হাজার ৫০০ কোটি টাকা। মূলধন বাড়ানো ফলে শেয়ারের সংখ্যা বেড়েছে।  ৪ আগস্ট  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অনুমোদিত মূলধন বৃদ্ধির ফলে ব্যাংকটির অনুমোদিত সাধারণ শেয়ারের সংখ্যা ১৫০ কোটি থেকে বেড়ে ৩০০ কোটিতে উন্নীত হয়েছে। তবে প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য (ফেস ভ্যালু) ১০ টাকা অপরিবর্তিত থাকবে। ব্যাংক এশিয়া থেকে জানানো হয়, অনুমোদিত মূলধন বৃদ্ধির বিষয়টি যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) অনুমোদন ও প্রত্যয়ন করেছে।

একই সঙ্গে মূলধন বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কোম্পানির মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনের ধারা-৫ এবং আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৬ নম্বর অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে, যা আরজেএসসি কর্তৃক অনুমোদিত ও প্রত্যয়িত হয়েছে।

এদিকে, ব্যাংকটির চলতি হিসাব বছরের জানুয়ারি-জুন ২০২৬ পযন্ত প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস)  হয়েছে ১ টাকা ৭৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ১১ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৩৪ পয়সা। এপ্রিল-জুন ২০২৬ পযন্ত দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৮৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯১ পয়সা। এ সময় শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৫ পয়সা। গত ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৯২ পয়সা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন