শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বিদেশি কর্মীদের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

প্রকাশিত - ০৬ আগস্ট, ২০২৬   ১২:৫৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মালয়েশিয়ায় বিভিন্ন খাতে শ্রমিক সংকট মোকাবিলায় ১৫ হাজার বিদেশি কর্মী নিয়োগের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। বুধবার (৫ আগস্ট) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদজিল।

ফাহমি বলেন, প্রধানমন্ত্রী মানবসম্পদ মন্ত্রণালয়কে বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত ১৫ হাজার আবেদন দ্রুত প্রক্রিয়াকরণের নির্দেশ দিয়েছেন। এর উদ্দেশ্য সংশ্লিষ্ট খাতগুলোর শ্রমিক চাহিদা দ্রুত পূরণ করা এবং দেশের অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করা।

এর আগে গত ২৪ জুলাই আনোয়ার জানিয়েছিলেন, ভারতীয় মুসলিম রেস্তোরাঁ খাতে বিদেশি কর্মীর ঘাটতি নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোকে এক মাসের মধ্যে সমস্যার সমাধান করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, রেস্তোরাঁ মালিকদের শ্রমিক সংকটের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে বিদেশি কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়া অবশ্যই সুশৃঙ্খলভাবে এবং বিদ্যমান নীতিমালা অনুসরণ করে সম্পন্ন করতে হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।