রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

লেবাননে সংঘর্ষে নিহত ২ ইসরায়েলি সেনা

প্রকাশিত - ০৬ আগস্ট, ২০২৬   ০২:৫৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষে দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

৬ আগস্ট কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের মাজদাল জৌন এলাকায় সংঘটিত এক বিস্ফোরণ ও পরবর্তী সম্মুখযুদ্ধে দুই রিজার্ভ সেনা নিহত হন। আহত চার সেনাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী ধারাবাহিক হামলা চালায়। এতে অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র তাদের থাড (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার যুদ্ধপূর্ব মজুতের প্রায় ৮০ শতাংশ এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রায় অর্ধেক ব্যবহার করেছে। এর আগে টমাহক ক্ষেপণাস্ত্রের প্রায় ৩০ শতাংশও ব্যবহৃত হয়েছে বলে সিএনএন জানায়।

একাধিক মার্কিন সূত্রের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা গোলাবারুদের এই ঘাটতির কারণেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের হামলা স্থগিত রাখার পরামর্শ দেন তাঁর উপদেষ্টারা।

তবে হোয়াইট হাউস এ দাবি অস্বীকার করেছে। তাদের বক্তব্য, সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশের কূটনৈতিক চাপের কারণেই হামলার পরিকল্পনা স্থগিত করা হয়েছিল।

হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি সিএনএনকে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছে প্রেসিডেন্টের সব কৌশলগত লক্ষ্য পূরণে প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ পর্যাপ্ত পরিমাণে রয়েছে। একই সঙ্গে তিনি জানান, দেশীয় প্রতিরক্ষা শিল্পে অস্ত্র উৎপাদন আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।
২৪ঘণ্টা অনলাইন : ইয়েমেনের এডেনে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স লক্ষ্য করে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা। এতে চার নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের...
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ছিনতাইয়ের সতর্কতা ও বোমার হুমকি পেয়েছে। এরপর ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জয়পুরে উড়োজাহাজটি অবতরণ করে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো...