শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

হুথি হামলায় ইয়েমেনে নিহত ৩০ সেনা

প্রকাশিত - ০৭ আগস্ট, ২০২৬   ১২:৩৪ এএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ইয়েমেনের মধ্য ও পূর্বাঞ্চলে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের পৃথক হামলায় সরকারি বাহিনীর অন্তত ৩০ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অর্ধশতাধিক সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে।

৬ আগস্ট মার্কিন বার্তা সংস্থা এপি ইয়েমেনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায়।

কর্মকর্তাদের মতে, মারিব ও হাদরামাউত প্রদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের একাধিক সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় তারা নাম প্রকাশ না করার শর্তে হামলার বিস্তারিত জানান।

২০২২ সালের এপ্রিলের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির পর এটিকে ইয়েমেনের অন্যতম বড় সহিংস ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ওই যুদ্ধবিরতির মাধ্যমে হুথি বিদ্রোহী ও সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে দীর্ঘদিনের সংঘর্ষ অনেকটাই কমে এসেছিল।

ইয়েমেনের সেনাবাহিনী হামলার ঘটনা নিশ্চিত করলেও নিহত ও আহতের নির্দিষ্ট সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।

অন্যদিকে, হামলার বিষয়ে হুথি গোষ্ঠী তাৎক্ষণিক কোনো বিস্তারিত মন্তব্য করেনি। তবে তারা জানিয়েছে, সাম্প্রতিক সামরিক অভিযান নিয়ে শিগগিরই আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। এরপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সৌদি আরবে সরে যায়। ২০১৫ সালে সরকারকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন জোট যুদ্ধে হস্তক্ষেপ করে। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চলা এই সংঘাত এখনো দেশটিকে অস্থিরতার মধ্যে রেখেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।