শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রোমে আটকে বিমান, দুর্ভোগে ২৬০ যাত্রী

প্রকাশিত - ০৭ আগস্ট, ২০২৬   ১১:৫৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোমে দীর্ঘ সময় ধরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকা রুটের একটি ফ্লাইট। এতে উড়োজাহাজের ভেতরে প্রায় আড়াই শতাধিক যাত্রীকে সাত ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।

৭আগস্ট স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে রোমে নির্ধারিত জ্বালানি বিরতির সময় উড়োজাহাজটিতে প্রযুক্তিগত সমস্যা ধরা পড়ে। এরপর থেকেই ফ্লাইটটি আর যাত্রা শুরু করতে পারেনি।

জানা গেছে, বিজি-৩০৬ ফ্লাইটটি বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। রোমে অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় তা পরীক্ষা ও মেরামত করা হচ্ছে।

যাত্রীদের অভিযোগ, দীর্ঘ সময় পার হলেও কখন ফ্লাইটটি আবার যাত্রা শুরু করবে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। ফলে অনিশ্চয়তার মধ্যে উড়োজাহাজেই অপেক্ষা করতে হচ্ছে তাদের।

এদিকে, প্রযুক্তিগত ত্রুটির কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।