শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

অরুণাচলে চীনের দখল নেই: মুখ্যমন্ত্রী

প্রকাশিত - ০৮ আগস্ট, ২০২৬   ০৭:৩৩ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : ভারতের অরুণাচল প্রদেশের কোনো অংশ চীনা সেনারা দখল করেনি বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। তিনি দাবি করেছেন, ভারতীয় সেনাবাহিনী সীমান্তবর্তী ভূখণ্ডে কার্যকরভাবে নজরদারি চালানোর পাশাপাশি সেগুলো সুরক্ষিত রাখছে।

৮ আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেমা খান্ডু বলেন, অরুণাচল প্রদেশে চীনা অনুপ্রবেশের কোনো লক্ষণ নেই। রাজ্যের ভূখণ্ড ভারতীয় সেনারা যথাযথভাবে পাহারা দিচ্ছে বলেও জানান তিনি।

অরুণাচল নিয়ে ভারত-চীনের দীর্ঘদিনের বিরোধের মধ্যেই মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সামনে এলো। চীন দীর্ঘদিন ধরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যের বিভিন্ন এলাকার নাম পরিবর্তনের চেষ্টা করে আসছে।

এরই মধ্যে শুক্রবার ভারতের সরকার অরুণাচল প্রদেশের ২৭টি স্থান চিহ্নিত করে সেগুলোর অবস্থান ভারতের মানচিত্রে প্রকাশ করেছে। ভারতীয় এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, এসব স্থান মানচিত্রে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য হলো সেগুলোর সঠিক স্বীকৃতি নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানো।

ভারতের অভিযোগ, অরুণাচলের বিভিন্ন এলাকার নাম পরিবর্তন করে সেগুলোকে চীনা নাম দেওয়ার চেষ্টা করছে বেইজিং। তবে নয়াদিল্লি বরাবরই বলে আসছে, নাম পরিবর্তনের মাধ্যমে কোনো ভূখণ্ডের মালিকানা বদলানো যায় না এবং অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ।

চীন অরুণাচল প্রদেশকে ‘জ্যাংনান’ নামে অভিহিত করে। ২০১৭ সালে রাজ্যটির ছয়টি স্থানের নাম পরিবর্তন করে চীন। এরপর ২০২১ সালে আরও ১৫টি এবং ২০২৩ সালে ১১টি স্থানের নতুন নাম প্রকাশ করে দেশটি।

চীনের এসব পদক্ষেপ ভারত বারবার প্রত্যাখ্যান করে আসছে। সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ অব্যাহত থাকলেও অরুণাচলের ভূখণ্ডে চীনা দখলের দাবি এবার সরাসরি নাকচ করলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।