শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পাকিস্তানি হানিট্র্যাপে ভারতীয় পাইলট

প্রকাশিত - ০৮ আগস্ট, ২০২৬   ০৭:৪৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : পাকিস্তানি এক নারী গোয়েন্দার হানিট্র্যাপে পড়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের অভিযোগে ভারতীয় বিমানবাহিনীর এক উইং কমান্ডারকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় তদন্তকারীদের ধারণা, ওই নারী পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ মে ওই পাইলটকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয় এবং তাকে তিহার কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের পর থেকে তিনি জামিনের আবেদনও করেননি।

বিমানবাহিনী সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, পাইলটের কর্মকাণ্ড সম্পর্কে জানতে পেরে বিমানবাহিনী কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে দিল্লির আদালত তাকে তিহার জেলে পাঠানোর নির্দেশ দেন।

তদন্তকারীদের দাবি, ওই পাইলট সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে যোগাযোগে জড়িয়ে পড়েন। সে সময় তিনি ব্যক্তিগতভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। ওই নারী নিয়মিত বার্তা পাঠানোর পাশাপাশি ভিডিও কলেও কথা বলতেন।

তদন্তকারীদের ধারণা, এই যোগাযোগের সুযোগ নিয়ে পাইলটের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। একপর্যায়ে তিনি কিছু গোয়েন্দা তথ্য ওই নারীর কাছে পাঠান। তবে ঠিক কী ধরনের তথ্য ফাঁস হয়েছে, তা প্রকাশ করা হয়নি। তদন্তসংশ্লিষ্টরা শুধু জানিয়েছে, ফাঁস হওয়া তথ্যগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

ভারতীয় তদন্তকারীরা এখন একটি মোবাইল অ্যাপকে ঘিরেও তদন্ত করছেন। জানা গেছে, গ্রেপ্তার হওয়ার আগে ওই পাইলট এক সহকর্মীকে তার মোবাইলে একটি অ্যাপ ইনস্টল করে দিতে বলেছিলেন। তদন্তকারীদের সন্দেহ, ওই অ্যাপের মাধ্যমে পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্ক তার মোবাইল ডিভাইসে প্রবেশাধিকার পেয়েছিল।

তদন্তকারীরা এখন ওই অ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ এবং তথ্য ফাঁসের পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। পাশাপাশি পাইলটের সঙ্গে যুক্ত সম্ভাব্য গোয়েন্দা নেটওয়ার্কের সদস্যদের শনাক্তের চেষ্টাও চলছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।