২৪ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে দাবানল নেভানোর সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন কর্মকর্তারা।
তবে নিহত দুই পাইলটের পরিচয় কর্মকর্তারা প্রকাশ করেননি।সেভিয়ার কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় সিকোরস্কি স্কাইক্ৰেন নামের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় এতে থাকা দুই পাইলটও নিহত হন।
হেলিকপ্টারটি ফিশলেক ন্যাশনাল ফরেস্টে ছড়িয়ে পড়া একটি দাবানল নিয়ন্ত্রণে কাজ করছিল।বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টার থেকে নতুন করে আগুন ছড়িয়ে পড়ে।দাবানলটি ইতোমধ্যে প্রায় ১৭৪ বর্গমাইল (প্রায় ৪৫১ বর্গকিলোমিটার) এলাকা পুড়িয়ে দিয়েছে।
