শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

প্রকাশিত - ১০ আগস্ট, ২০২৬   ১২:৫৯ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কোনোভাবেই ছাড়বে না ইরান। প্রয়োজনে যে কোনো মূল্য দিতে হলেও এ সামুদ্রিক পথের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার ঘোষণা দিয়েছেন দেশটির এক শীর্ষ নেতা।

৯ আগস্ট ইরানের বার্তাসংস্থা আইআরআইবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের সাবেক প্রধান বিচারপতি ও এক্সপেডিয়েন্সি কাউন্সিলের প্রধান আয়াতুল্লাহ আমোলি লারিজানি বলেন, হরমুজ প্রণালি থেকে পিছিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজন হলে যে কোনো মূল্যেই গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ ধরে রাখা হবে।

ইরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিল সুপ্রিম লিডারের অধীনে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ সংস্থা। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি বিরোধ নিষ্পত্তিতেও প্রতিষ্ঠানটি ভূমিকা রাখে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর তেহরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। এরপর থেকে ওই জলপথে স্বাভাবিক নৌ চলাচল আর ফিরে আসেনি।

এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করায় হরমুজ দিয়ে ইরানে যাতায়াতকারী জাহাজ চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হরমুজ প্রণালিতে ইরানের আরোপ করা নতুন নিয়ন্ত্রণ মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া।

তিনি বলেন, হরমুজে ইরানের নতুন নিয়ন্ত্রণ অপরিবর্তনযোগ্য। যুক্তরাষ্ট্র এটি পরিবর্তনের চেষ্টা করলেও তাতে কোনো ফল হবে না।

ইরানের এই সেনা কর্মকর্তা আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, তাহলে পরিস্থিতি আরও জটিল হবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়তে পারে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে অন্য কোনো পথ নেই। অন্যথায় অতীতে যে ক্ষতির মুখোমুখি হয়েছিল, এবার তার চেয়েও বড় মূল্য দিতে হতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।