শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

এবার অর্থনৈতিক কার্ড খেলছেন ট্রাম্প!

প্রকাশিত - ১০ আগস্ট, ২০২৬   ০৯:৫৭ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : “যুদ্ধ নাকি কূটনীতি? একের পর এক হুঙ্কার দিয়েও কেন শেষ মুহূর্তে পিছু হটছেন ট্রাম্প? ইরানকে কাবু করতে কি তবে নতুন কোনো চাল চালছে ওয়াশিংটন?”

মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মাঝেই ইরানের বিরুদ্ধে আপাতত সামরিক পদক্ষেপ না নিয়ে অর্থনৈতিক চাপ জোরদার করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম ‘আক্সিওস’-কে দেওয়া ফোনালাপে তিনি জানান, পুরো বিষয়টি নিয়ে তারা আপাতত খানিকটা ধীরে-সুস্থে এগোচ্ছেন।

ইসরায়েলকে সঙ্গে নিয়ে নতুন করে যুদ্ধ শুরুর পরও ইরানকে কঠোর আক্রমণের হুমকি দিয়ে পিছু হটেন ট্রাম্প। তবে হরমুজ প্রণালী খুলে দেওয়া নিয়ে চুক্তি ঝুলে থাকলেও কোনো অসন্তোষ দেখাননি তিনি।

এদিকে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের মুখে বিশ্ব অর্থনীতিতে মন্দা ও তেলের বাজার সামাল দিতে বেশ চাপে রয়েছে ট্রাম্প প্রশাসন।

পুরো পরিস্থিতিকে দাবা খেলার সঙ্গে তুলনা করে ট্রাম্পের দাবি—আগে ইরানের অভ্যন্তরীণ অর্থকষ্ট ও মূল্যস্ফীতি সামলাক তেহরান, শেষ পর্যন্ত সবকিছুরই একটা সমাধান বের হবে!

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।