শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত - ১০ আগস্ট, ২০২৬   ০২:২৩ পিএম
webnews24

সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানার মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহত সবাই বাংলাদেশি নাগরিক।

৯ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আগুনে পুড়ে মরদেহগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় নিহতদের পরিচয় শনাক্ত করতে সময় লাগছে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী জানান, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরাও নিহতদের সবাই বাংলাদেশি বলে জানিয়েছেন।

দুর্ঘটনার পর বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। নিহতদের পরিচয় শনাক্ত ও মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়ায় দূতাবাস সহযোগিতা করছে।

এদিকে মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

মন্ত্রী বলেন, জীবিকার তাগিদে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের এমন অকাল মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে প্রবাসী শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও উল্লেখ করেন তিনি।

দূতাবাস জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে সৌদি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।