শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব ইউক্রেনের

প্রকাশিত - ১২ আগস্ট, ২০২৬   ০৩:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান চায় ইউক্রেন। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে কিয়েভ। বুধবার (১২ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার রাতে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তারা যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধ বন্ধে নিজেদের প্রস্তাব তুলে ধরেছেন।

জেলেনস্কি জানান, ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা, বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারে। পাশাপাশি রাশিয়ার ওপর চাপ বাড়ানো হলে মস্কো যুদ্ধ দীর্ঘায়িত না করে তা শেষ করার বিষয়ে আগ্রহী হবে বলে মনে করেন তিনি।

তবে ইউক্রেনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে দেওয়া প্রস্তাবে ঠিক কী কী বিষয় রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি জেলেনস্কি।

২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে যুদ্ধ বন্ধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও সাম্প্রতিক সময়ে শান্তি আলোচনা কার্যত স্থবির হয়ে আছে। ইউক্রেন দীর্ঘদিন ধরে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে।

রাশিয়াও যুদ্ধের অবসানের কথা বললেও এর জন্য ইউক্রেনকে মস্কোর দাবি করা চারটি অঞ্চল ছেড়ে দেওয়া এবং সংঘাতের কথিত ‘মূল কারণ’ সমাধানের শর্ত দিয়েছে।

এদিকে জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া আগামী শরতে অনুষ্ঠিতব্য সংসদীয় নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে বড় ধরনের সেনা সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। তবে মস্কোর কর্মকর্তারা আগে থেকেই এ ধরনের সেনা সমাবেশের প্রয়োজনীয়তার কথা অস্বীকার করে আসছেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়া প্রায় চার বছর ধরে আটক থাকা সাবেক মার্কিন মেরিন সেনা রবার্ট গিলম্যানকে মুক্তি দিয়েছে। ট্রাম্পের দাবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মানবিক কারণে ৩২ বছর বয়সী ওই ব্যক্তিকে মুক্তি দিতে সম্মত হয়েছেন। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র কোনো রুশ ব

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।