শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ড, উদ্ধার যাত্রীরা

প্রকাশিত - ১২ আগস্ট, ২০২৬   ০৪:২৬ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ইন্দোনেশিয়ায় শতাধিক যাত্রী নিয়ে চলাচলকারী একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী বাহিনী যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার স্থানীয় সময় সকালে পর্যটন দ্বীপ বালি থেকে পার্শ্ববর্তী লম্বক দ্বীপে যাওয়ার পথে ফেরিটিতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল।

লম্বক দ্বীপের সরকারি অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার প্রধান নির্বাহী মুহাম্মদ হরিয়াদি জানান, উদ্ধারকারী সদস্যরা ফেরির যাত্রীদের তিনটি নৌযানে সরিয়ে নেন। প্রথম নৌযানে ৩০ জন, দ্বিতীয়টিতে ৫৯ জন এবং তৃতীয় নৌযানে ১৭ জনকে উদ্ধার করে লম্বকে নেওয়া হয়েছে।

তবে আগুন লাগার সময় ফেরিতে মোট কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে ফেরিতে থাকা সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে কি না, সেটিও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

হরিয়াদি বলেন, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে তাদের পৌঁছানোর আগে কোনো হতাহতের ঘটনা ঘটেছিল কি না, সে বিষয়ে এখনো তথ্য পাওয়া যায়নি।

আগুন লাগার পর ঘটনাস্থলে উদ্ধারকারী নৌযানের পাশাপাশি হেলিকপ্টারও টহল দেয়। ফেরিটিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনা নতুন নয়। মাত্র পাঁচ দিন আগে, ৭ আগস্ট জাভা দ্বীপে একটি ফেরিতে আগুন লেগে পাঁচজন নিহত হন। এর আগে সেলায়ার দ্বীপের কাছে ফেরি ডুবে ৭০ জনের মৃত্যু হয়েছিল।

প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া নৌপথের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশটিতে ফেরি দুর্ঘটনার পেছনে নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা ও বৈরী আবহাওয়াকে অন্যতম কারণ হিসেবে দেখা হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।