শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সৌদির রাষ্ট্রীয় তেল শোধনাগারে হুতিদের ড্রোন হামলা

প্রকাশিত - ১৩ আগস্ট, ২০২৬   ১০:২৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সৌদি আরবের রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান আরামকোর একটি শোধনাগার লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে একটি সামরিক সূত্র বলছে, সৌদি আরবের জিজান অঞ্চলে ওই হামলা চালায়। তবে হামলায় শোধনাগারটির কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তা প্রতিবেদনে জানানো হয়নি।এদিকে হামলার দায় স্বীকার করে গোষ্ঠীটি জানায়, ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব সৌদি আরব লঙ্ঘন করায় এর জবাব হিসেবে হামলাটি চালানো হয়েছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।