শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগে বিহারে আন্দোলন

প্রকাশিত - ১৩ আগস্ট, ২০২৬   ১১:৩৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ভারতের বিহারে রাজ্য শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারির পদত্যাগের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে শিক্ষক নিয়োগ পরীক্ষা (টিআরই-৪) এর বিজ্ঞপ্তি প্রকাশ এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগের বিচার দাবি করেছেন তারা।

১৩ আগস্ট পাটনায় শিক্ষার্থীদের এক বৈঠকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ আগস্ট গার্দিনবাগে অনির্দিষ্টকালের আমরণ অনশনে বসবেন তারা।

শিক্ষার্থীদের নেতা দিলীপ জানান, ১৮ আগস্ট থেকে অনশন শুরুর পর পাঁচ দিনের মধ্যে সরকার তাদের দাবি মেনে না নিলে বিধানসভা অভিমুখে মিছিল করা হবে। তবে গার্দিনবাগে আমরণ অনশন চলতে থাকবে।

শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে টিআরই-৪ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়ে আসছেন। তাদের অভিযোগ, দায়িত্ব নেওয়ার পর শিক্ষামন্ত্রী জুলাই মাসে বিজ্ঞপ্তি প্রকাশের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা প্রকাশ করা হয়নি।

দিলীপের অভিযোগ, আগে শিক্ষামন্ত্রী বলতেন জুলাই মাস এখনো আসেনি। আর জুলাই পেরিয়ে যাওয়ার পর এখন বলা হচ্ছে, জুলাই চলে গেছে। শিক্ষার্থীদের দাবি পূরণে কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা বাধ্য হয়ে আন্দোলনের পথে যাচ্ছেন বলে জানান তিনি।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে, টিআরই-৪-এর বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় কথিত জালিয়াতি ও অনিয়মের সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।