শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

আরামকোতে হামলার দাবি হুথিদের

প্রকাশিত - ১৫ আগস্ট, ২০২৬   ০৫:০৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর নাজরান শাখা কার্যালয়ে ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। সৌদির দক্ষিণাঞ্চলীয় শহর নাজরানে অবস্থিত কার্যালয়টিতে শুক্রবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুথি-সমর্থিত সংবাদমাধ্যম সাবা।

সাবা নিউজ এজেন্সির দাবি, হামলায় আরামকোর নাজরান কার্যালয়ে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং হামলার নির্ধারিত লক্ষ্য অর্জিত হয়েছে। তবে হামলার বিস্তারিত বা হতাহতের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ঘটনার সত্যতা যাচাই করতে সৌদি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স। তবে দেশটির কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করেননি।

এর আগে গত ৬ আগস্ট নাজরানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছিল হুথিরা। ওই হামলায় ১১ জন নিহত হন, যাদের মধ্যে সাতজন সৌদি নাগরিক। এর জবাবে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ প্রদেশে হুথিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় সৌদি আরব।

ইয়েমেনের ক্ষমতাসীন সৌদি-সমর্থিত সরকার ও হুথিদের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। সাম্প্রতিক উত্তেজনার প্রভাব পড়েছে লোহিত সাগরের নৌপথ ও কৌশলগত বাব এল-মান্দেব প্রণালিতেও। ইরান-সমর্থিত হুথিদের সঙ্গে এ পরিস্থিতিতে সৌদি আরবের উত্তেজনাও বাড়ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।