শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১১

প্রকাশিত - ১৫ আগস্ট, ২০২৬   ০৯:৫৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। ১৫ আগস্ট সকালে চালানো হামলায় আরও ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তাদের দাবি, আলি আল-তাহার এলাকায় হিজবুল্লাহর সদস্যরা প্রথমে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালায়। এর জবাবেই পাল্টা হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি তারা।

হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটি দাবি করেছে, ইসরায়েলি বাহিনী নিরীহ বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়েছে। তারা এ ঘটনাকে লেবাননের সাধারণ মানুষের বিরুদ্ধে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করেছে।

হিজবুল্লাহ আরও অভিযোগ করেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাজনৈতিক জনপ্রিয়তা বাড়াতে এবং উগ্র ডানপন্থিদের সন্তুষ্ট করতে এ ধরনের হামলার নির্দেশ দিয়েছেন।

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই হিজবুল্লাহ ও ইসরায়েলের সংঘাতও তীব্র হয়েছে। গত ফেব্রুয়ারিতে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইসরায়েলে হামলা চালানোর মাধ্যমে হিজবুল্লাহ সংঘাতে জড়িয়ে পড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।