রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

গাজায় ধ্বংসস্তূপ থেকে ২১ কঙ্কাল উদ্ধার

প্রকাশিত - ১৬ আগস্ট, ২০২৬   ০২:৩৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুটি ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচ থেকে ২১ ফিলিস্তিনির কঙ্কাল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আরও একটি ভবনের নিচে চাপা পড়ে থাকা প্রায় ৪০ জনের মরদেহ উদ্ধারে প্রস্তুতি নিচ্ছে উদ্ধারকারী দল। ১৫ আগস্ট গাজার মুখপাত্র মাহমুদ বাসাল বার্তাসংস্থা আনাদোলুকে এ তথ্য জানান।

তিনি বলেন, পূর্ব গাজা সিটির আসকুলা এলাকায় বাতনিজি পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ থেকে ১২ জনের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। একই এলাকার কাতিবা অঞ্চলে ঘারবিয়া পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ থেকে আরও ৯টি কঙ্কাল পাওয়া যায়।

পরে উদ্ধারকারীরা জেইতুন এলাকায় আল-মাঘরিবি পরিবারের বাড়ির নিচে আরও প্রায় ৪০ জনের মরদেহ চাপা পড়ে থাকার তথ্য পান। সেগুলো উদ্ধারে সেখানে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান মাহমুদ বাসাল।

উদ্ধারকারীদের ধারণা, দীর্ঘদিন ধরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায় মরদেহগুলোর অনেকগুলো কঙ্কালে পরিণত হয়েছে। গাজার বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপ সরানোর কাজ চললেও ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে উদ্ধার কার্যক্রম অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।
২৪ঘণ্টা অনলাইন : ইয়েমেনের এডেনে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স লক্ষ্য করে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা। এতে চার নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের...
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ছিনতাইয়ের সতর্কতা ও বোমার হুমকি পেয়েছে। এরপর ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জয়পুরে উড়োজাহাজটি অবতরণ করে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো...