শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ট্যাংকে হামলা, গাজায় ফের উত্তেজনা

প্রকাশিত - ১৬ আগস্ট, ২০২৬   ০৩:২৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একটি ট্যাংকে বিস্ফোরক হামলার ঘটনা ঘটেছে। ১৫ আগস্ট গাজার কথিত ‘হলুদ লাইন’-এর কাছে এ হামলা হয় বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফের দাবি, গাজার কাছে গিবাতি ব্রিগেডের একটি ট্যাংককে লক্ষ্য করে বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়। তবে এতে কোনো ইসরায়েলি সেনা হতাহত হয়নি।

একই দিনে গাজায় দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যার কথাও জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, ‘হলুদ লাইন’-এর কাছে থাকা ইসরায়েলি সেনাদের দিকে ওই দুই ব্যক্তি এগিয়ে আসছিলেন। তাদের হুমকি হিসেবে বিবেচনা করে গুলি চালানো হয়।

তবে হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনীর দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। ফিলিস্তিনিদের ওপর এ ধরনের হামলা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগও রয়েছে।

এদিকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলমান রয়েছে। ইসরায়েলি বাহিনী ট্যাংকে হামলা ও দুই ফিলিস্তিনির মৃত্যুর ঘটনাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।

আইডিএফ জানিয়েছে, এসব ঘটনার জবাবে গাজায় হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।