শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

দলিত হওয়ায় চেয়ার ছাড়তে হলো দুইজনকে

প্রকাশিত - ১৮ আগস্ট, ২০২৬   ০৪:২৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ভারতের রাজস্থানের বিলওয়ারা জেলায় দলিত সম্প্রদায়ের দুই ব্যক্তিকে চেয়ার থেকে উঠিয়ে মাটিতে বসতে বাধ্য করার অভিযোগ উঠেছে। গত ১৫ আগস্ট একটি স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

অভিযোগকারীদের দাবি, শুধু দলিত সম্প্রদায়ের হওয়ায় তাদের চেয়ারে বসতে বাধা দেওয়া হয়। এ সময় তাদের উদ্দেশে সাম্প্রদায়িক মন্তব্য ও গালাগালও করা হয় বলে অভিযোগ করেন তারা।

অভিযোগকারী রামেশ্বরলাল বৈরওয়া ও গোপীলাল বৈরওয়া পুলিশকে জানান, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গ্রামের অন্যদের সঙ্গে তারা চেয়ারে বসেছিলেন। তখন পাঁচজন ব্যক্তি এসে তাদের গালাগাল করেন এবং চেয়ার ছেড়ে নিচে বসতে বলেন।

ওই ব্যক্তিরা তাদের বলেন, তারা ‘নিচু সম্প্রদায়ের’ হওয়ায় চেয়ারে বসতে পারবেন না। স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যদের উপস্থিতিতেই তাদের সঙ্গে এমন আচরণ করা হয় বলে অভিযোগ করেন তারা।

ঘটনার পর থানায় অভিযোগ করেন দুই ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশ ঘটনার সত্যতা পেয়েছে এবং পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

এ ঘটনায় স্থানীয়ভাবে সামাজিক বৈষম্য ও জাতপাতভিত্তিক বৈষম্য নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।