শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

প্রকাশিত - ২০ আগস্ট, ২০২৬   ০২:১৬ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : কেনিয়ায় একটি পর্যটন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দা বিভাগের প্রধান মাইকেল সেনসি কন্টুগি, তার স্ত্রী স্টেফানি কন্টুগি এবং পাঁচ মার্কিন নাগরিকসহ সাতজন নিহত হয়েছেন।

১৯ আগস্ট সকালে রাজধানী নাইরোবির উত্তরে সামবুরু এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারটি লোইসাবা ওয়াইল্ডলাইফ রিজার্ভ থেকে উড্ডয়নের পর পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারে মোট আটজন ছিলেন—একজন পাইলট ও সাত যাত্রী। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকা, অন্ধকার ও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়।

ইকুয়েডরের পরিবহনমন্ত্রী রবার্তো লুকু হেলিকপ্টারের যাত্রীদের মধ্যে দেশটির গোয়েন্দাপ্রধান ও তার স্ত্রী থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। ৪২ বছর বয়সী মাইকেল সেনসি কন্টুগি ২০২৪ সালে ইকুয়েডরের গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেন।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় পাঁচ মার্কিন নাগরিকও প্রাণ হারিয়েছেন। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।