শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ২৩

প্রকাশিত - ২৩ আগস্ট, ২০২৬   ০২:২২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : জাপানে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৩ জন আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় ভোরে আঘাত হানা ভূমিকম্পটির কম্পন দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলসহ রাজধানী টোকিওতেও অনুভূত হয়।

জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইবারাকি জেলার ভূ-পৃষ্ঠের প্রায় ৭০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। তবে এ ঘটনায় সুনামির কোনো আশঙ্কা নেই।

ভূমিকম্পে সাইতামা, কানাগাওয়া, চিবা ও ইবারাকি জেলায় ২৩ জন আহত হয়েছেন। এর মধ্যে সাইতামা ও কানাগাওয়ায় ৯ জন করে, চিবায় ৪ জন এবং ইবারাকিতে একজন আহত হয়েছেন।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, আহতদের বেশিরভাগই ভূমিকম্পের সময় বিছানা থেকে পড়ে গিয়ে কিংবা দরজা ও আসবাবপত্রের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হয়েছেন। কানাগাওয়ার ইয়োকোহামায় ৮০ বছর বয়সী এক নারী বিছানা থেকে পড়ে কোমরে গুরুতর আঘাত পেয়েছেন।

ভোরে অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকায় হঠাৎ কম্পনে বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের প্রভাবে টোকিও থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলকারী রেল নেটওয়ার্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর কয়েকটি এলাকাতেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কাজ শুরু হয়েছে।

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি পর্যালোচনা ও পরিস্থিতি মোকাবিলায় জাপানের প্রধানমন্ত্রীর দপ্তর একটি টাস্কফোর্স গঠন করেছে।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটিতে প্রায়ই বিভিন্ন মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।