শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

থাইল্যান্ডে ৫০টির বেশি স্থানে অগ্নিসংযোগ

প্রকাশিত - ২৩ আগস্ট, ২০২৬   ০৯:০৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : থাইল্যান্ডের সংঘাতকবলিত দক্ষিণাঞ্চলে একযোগে ৫০টিরও বেশি স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় অন্তত দুজন আহত হয়েছেন। হামলাকারীরা স্থানীয় সরকারি ভবন, দোকান, টেলিযোগাযোগ টাওয়ার এবং একটি চুরি করা গাড়িসহ বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয়।

থাইল্যান্ডের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের এক বিবৃতিতে বলা হয়, শনিবার রাত ৮টা থেকে মধ্যরাতের মধ্যে দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী প্রদেশগুলোতে সমন্বিতভাবে এসব হামলা চালানো হয়।

সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে নারাথিওয়াত প্রদেশে। পাশাপাশি ইয়ালা ও পাত্তানি প্রদেশেও বেশ কয়েকটি অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। নারাথিওয়াতের মুয়াং জেলায় বোমা বিস্ফোরণে দুই নারী আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

হামলার পর নারাথিওয়াত প্রদেশে রাতভর কারফিউ জারি করে কর্তৃপক্ষ। তবে রোববার সকালে তা প্রত্যাহার করা হয়। এদিন নতুন করে কোনো হামলার খবর পাওয়া যায়নি। হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসনের দাবিতে সশস্ত্র বিদ্রোহ চলছে। ২০০৪ সাল থেকে চলমান এই সংঘাতে এ পর্যন্ত ৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা কয়েকবার শুরু হলেও রাজনৈতিক পরিবর্তন ও বিভিন্ন পক্ষের মতবিরোধের কারণে তা বারবার বাধাগ্রস্ত হয়েছে। গত জুলাইয়ে নারাথিওয়াতের একটি তল্লাশি চৌকিতে বন্দুক ও বোমা হামলায় পাঁচ সেনা নিহত হওয়ার পর নির্ধারিত আলোচনা স্থগিত করা হয়।

এদিকে বিনিয়োগ, বন্যা প্রতিরোধ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশের হাত ইয়াই শহর সফরের কথা রয়েছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও তার মন্ত্রিসভার সদস্যদের।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।