শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

হরমুজ থেকে মাইন অপসারণের দাবি ট্রাম্পের

প্রকাশিত - ২৫ আগস্ট, ২০২৬   ১০:৩৩ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলসীমায় থাকা সব মাইন অপসারণ অথবা বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে মার্কিন নৌবাহিনী।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন নৌবাহিনী তাকে জানিয়েছে যে হরমুজ প্রণালির আন্তর্জাতিক জলসীমায় থাকা সব মাইন সরিয়ে ফেলা বা ধ্বংস করা হয়েছে।

২৫ আগস্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি আরো বলেন, নতুন করে কোনো জাহাজ বা নৌযান থেকে মাইন স্থাপনের চেষ্টা হলে তাৎক্ষণিক ও পরিকল্পিতভাবে সেটি ধ্বংস করা হবে—এ বিষয়ে ইরানকে জানিয়ে দেওয়া হয়েছে। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ‘শূন্য সহনশীলতা নীতি’ গ্রহণ করেছে এবং তা পুরোপুরি কার্যকর রয়েছে।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।