শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সাইপ্রাসে যাত্রীসহ ফেরিডুবিতে অন্তত ৭ জনের প্রাণহানি, নিখোঁজ ২৩

প্রকাশিত - ৩০ আগস্ট, ২০২৬   ১০:০১ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : উত্তর সাইপ্রাসের উপকূলে ২৬৭ জন যাত্রী নিয়ে ফেরি ডুবিতে অন্তত ৭ জনের প্রাণহানি। এতে ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে এবং ২৩ জন এখনো নিখোঁজ রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বিষয়টি নিশ্চিত করেছে। ৩০ আগস্ট  দ্রুতগামী ক্যাটামারান প্যাসেঞ্জার ফেরি উল্টে এই দুর্ঘটনা ঘটে।বিবিসি জানিয়েছে, দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে ২৬৭ জনের মধ্যে ২৩৭  জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ২৩ জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ক্যাটামারান-শৈলীর জাহাজটি কাইরেনিয়া, যা গিরনে নামেও পরিচিত, বন্দর থেকে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে।

তুর্কি সাইপ্রাসের প্রধানমন্ত্রী উস্তেল জানিয়েছে, জাহাজটি উল্টে যাওয়ার সময় নাবিকসহ মোট ২৬৭ জন যাত্রী ছিল। তুর্কি সাইপ্রাসীয় পরিবহন মন্ত্রী এরহান আরিকলি তার্কিশ সংবাদমাধ্যম আনাদোলুকে বলেছেন, উদ্ধারকৃত যাত্রীদের চিকিৎসার জন্য গিরনে বন্দরে ফিরিয়ে এনে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ডের জাহাজ এবং হেলিকপ্টার নিয়ে জরুরি উদ্ধারকারী দল এখনো দুর্ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে।

তুর্কি সাইপ্রাসের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার ও স্বাস্থ্যসেবা দলগুলোর পক্ষ থেকে দ্রুত সাড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।  এতে আরো বলা হয়েছে,এই অঞ্চলের হাসপাতালগুলোকে ইতিমধ্যে সতর্ক অবস্থায় রাখা হয়েছে, যাতে যেকোনো জরুরি চিকিৎসার প্রয়োজন দেখা দিলে তা তাৎক্ষণিকভাবে প্রদান করা সম্ভব হয়। উল্লেখ্য, ১৯৭৪ সাল থেকে সাইপ্রাস দ্বীপটি বিভক্ত। এর উত্তরাঞ্চল স্বঘোষিত তুর্কি প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণে রয়েছে, যেটিকে আন্তর্জাতিকভাবে শুধু তুরস্ক স্বীকৃতি দিয়েছে।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।