রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

গ্র্যান্ড ক্যানিয়নে বন্যা, নিখোঁজ ২০ জনের বেশি

প্রকাশিত - ৩১ আগস্ট, ২০২৬   ১০:০৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় ২০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৯ আগস্ট) ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন ও ফ্যান্টম রেঞ্চ এলাকায় হঠাৎ বন্যা দেখা দিলে পার্ক রেঞ্জাররা উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করেন।

ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, নিখোঁজদের অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের সন্ধানে পার্কের কর্মীরা অ্যারিজোনা ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে পার্ক কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

বন্যার পর দুর্গত এলাকা থেকে অন্তত ৬২ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকাজের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় আটকে পড়া হাইকার ও ব্যাকপ্যাকারদের সরিয়ে নেওয়ার উদ্যোগও চলছে।

ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন ও ফ্যান্টম রেঞ্চ গ্র্যান্ড ক্যানিয়নের দুর্গম অভ্যন্তরীণ এলাকায় অবস্থিত। আকস্মিক বন্যার প্রবল স্রোতে সেখানকার ট্রেইল অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। ব্রাইট অ্যাঞ্জেল ক্রিকের ওপর থাকা বেশিরভাগ পায়ে হাঁটার সেতুও ধ্বংস হয়েছে।

পরিস্থিতির কারণে ফ্যান্টম রেঞ্চ, ব্রাইট অ্যাঞ্জেল ক্যাম্পগ্রাউন্ড ও পুরো নর্থ কাইবাব ট্রেইল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে পার্ক কর্তৃপক্ষ। কটনউড ক্যাম্পগ্রাউন্ড ও ফ্যান্টম রেঞ্চ এলাকা থেকেও আরও মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এক হাইকার জানান, হঠাৎ বন্যা শুরু হওয়ায় তাদের হাইকিং পরিকল্পনা বাতিল করতে হয়। পানির সঙ্গে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ দ্রুত নেমে আসতে দেখে তারা নিরাপদ স্থানে সরে যান। পরে হেলিকপ্টারে করে তাদের একটি স্কুলে এবং সেখান থেকে হোটেলে নেওয়া হয়।

এদিকে কলোরাডো নদীর ওপর থাকা ব্ল্যাক ব্রিজ ও সিলভার ব্রিজও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। ধ্বংসাবশেষ নদীতে ভেসে আসায় কলোরাডো নদীতে নৌযান চলাচলও বন্ধ রয়েছে।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার পর্যন্ত ওই এলাকায় আরও বজ্রঝড় ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে নতুন করে আকস্মিক বন্যা, ধ্বংসাবশেষের স্রোত ও ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।
২৪ঘণ্টা অনলাইন : ইয়েমেনের এডেনে অবস্থিত প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স লক্ষ্য করে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা। এতে চার নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের...
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ছিনতাইয়ের সতর্কতা ও বোমার হুমকি পেয়েছে। এরপর ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জয়পুরে উড়োজাহাজটি অবতরণ করে। বুধবার ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো...